ব্যক্তিগত অর্থ পরিকল্পনা ও পরামর্শ

টাকার জটিল হিসাব, সহজ বাংলায়

বাজেট, সঞ্চয়, ঋণ আর সঞ্চয়পত্র — টাকার প্রতিটি সিদ্ধান্তের হিসাব আমরা সহজ করে বুঝিয়ে দিই, আর আপনার আয়-খরচ ধরে বানিয়ে দিই একটা বাস্তব, লিখিত পরিকল্পনা।

দিহান ও শ্রাবণসেশনে কথা বলবেন সরাসরি আমাদের সাথে
অনলাইন বা সামনাসামনিদেশ, প্রবাস বা ঢাকায় সরাসরি
দিহান
দিহান
শ্রাবণ
শ্রাবণ

টাকার রোডম্যাপ

৪৫ মিনিটে আপনার পূর্ণ আর্থিক পরিকল্পনা

আয়, খরচ, সঞ্চয়, ঋণ, বিমা, কর আর লক্ষ্যের প্রশ্নের উত্তর দিন। শেষে সাথে সাথে পাবেন ১৬টি অংশে সাজানো আপনার নিজের রোডম্যাপ — কী করবেন, কবে করবেন, কত টাকায়।

  • ১০০-তে স্কোর, আর কোথায় শক্তি, কোথায় ঝুঁকি
  • মাসের টাকা কোথায় কত রাখবেন, খরচ কোথায় কমাবেন
  • জরুরি তহবিল, ঋণমুক্তির ক্রম, বিমা আর ঝুঁকি পরীক্ষা
  • প্রতিটি লক্ষ্য আর অবসরে মাসে কত জমাবেন, কোথায় রাখবেন
  • ধাপসহ ৯০ দিনের করণীয়, ১২ মাসের ক্যালেন্ডার আর ফোনে রাখার PDF
৳৯৯একবার পেমেন্ট · বিকাশ বা নগদে

পুরো নমুনা রিপোর্ট দেখুন

প্রবাসী রোডম্যাপ

প্রবাসে থাকেন? দুই দেশের টাকার পুরো পরিকল্পনা

বিদেশের আয় থেকে দেশের সংসার পর্যন্ত প্রতিটি টাকার হিসাব — কত পাঠাবেন, নিজের নামে কী জমবে, আর কবে নিশ্চিন্তে ফিরবেন। ১৯ অধ্যায়ের ব্যক্তিগত রিপোর্ট, ফোনে রাখার PDF-সহ।

  • দুই দেশের আয়-খরচ, আর মাসে কতটা হিসাবের বাইরে যায়
  • কত পাঠাবেন, দেশে কোন হিসাবে কত যাবে
  • বৈধ পথে পাঠানো আর ২.৫% প্রণোদনার হিসাব
  • নিজের নামে সম্পদ, জমি আর আমমোক্তারনামার ঝুঁকি
  • কোন বছরে নিশ্চিন্তে দেশে ফেরা যায়
৳৫৯০একবার পেমেন্ট · বিকাশ বা নগদে

প্রবাসী রোডম্যাপের বিস্তারিত আর নমুনা

ফ্রি যাচাই

২ মিনিটে জেনে নিন, আপনার টাকার অবস্থা কেমন

একটা একটা করে ৮টি প্রশ্ন। শেষে পাবেন ১০০-তে স্কোর, চারটি দিকের আলাদা ফল আর পরের তিনটি পদক্ষেপ।

আমাদের কথা

টাকার সিদ্ধান্ত হোক হিসাব করে, আন্দাজে নয়

বেতন কোথায় রাখবেন, সঞ্চয়পত্র কিনবেন কি না, ধার নেবেন কি না — এসব সিদ্ধান্ত সবার জীবনেই আসে। আমরা আপনার আয়, খরচ আর লক্ষ্য ধরে হিসাবটা খুলে দেখাই, যাতে সিদ্ধান্তটা আপনি নিজেই আত্মবিশ্বাস নিয়ে নিতে পারেন।

সিদ্ধান্ত আপনার, হিসাবটা আমাদের।
দিহান ও শ্রাবণআমাদের সম্পর্কে জানুন
  • আমাদের লক্ষ্যটাকার আলাপ হোক সহজ বাংলায়, পরিষ্কার সংখ্যায় আর সৎভাবে।
  • আমাদের অঙ্গীকারকারো হয়ে বিক্রি নয়। যে পরামর্শ দিই, তার পেছনের হিসাবও দেখাই।
  • আমাদের পদ্ধতিপ্রতিটি সংখ্যার সূত্র দেখাই — যাতে নিজে মিলিয়ে নিতে পারেন।
  • ১৫টিফ্রি টুল — বাজেট, সঞ্চয়, ঋণ থেকে অবসর আর যাকাতের হিসাব
  • ২টিরোডম্যাপ — টাকার ৳৯৯, প্রবাসীর ৳৫৯০
  • ৩ধরনেরসেশন — একটা প্রশ্ন থেকে তিন মাসের সাথে থাকা
  • ০টাকাকমিশন — কোনো ব্যাংক, অ্যাপ বা পণ্য বিক্রি করি না

সেবা ও ফি

স্পষ্ট ফি, পরিষ্কার পরিকল্পনা

কথা বলে পরিকল্পনা করতে চাইলে — তিন ধরনের সেশন, অনলাইনে বা সামনাসামনি। প্রথম ১৫ মিনিটের পরিচিতি কল বিনা মূল্যে।

একটি সেশন · ৪৫ মিনিট

প্রশ্ন-উত্তর সেশন

একটা নির্দিষ্ট প্রশ্নের পরিষ্কার উত্তর চান — যেমন সঞ্চয়পত্র কিনবেন কি না, বা কোন ঋণ আগে শোধ করবেন।

  • অনলাইন ৳১,৫০০ · সরাসরি ৳২,৫০০
  • আপনার প্রশ্ন ঘিরে পুরো আলোচনা
  • সেশনের পর মূল পরামর্শের লিখিত সারাংশ

দেখুন ও বুক করুন

দুটি সেশন · লিখিত পরিকল্পনা

পূর্ণ আর্থিক পরিকল্পনা

আয়-খরচ থেকে লক্ষ্য পর্যন্ত পুরো হিসাবটা একবারে গুছিয়ে নিতে চান।

  • অনলাইন ৳৫,০০০ · সরাসরি ৳৬,৫০০
  • বাজেট, জরুরি তহবিল আর ঋণের পরিকল্পনা
  • প্রতিটি লক্ষ্যের জন্য মাসিক সঞ্চয়ের হিসাব

দেখুন ও বুক করুন

পূর্ণ পরিকল্পনা + ৩টি মাসিক ফলো-আপ

তিন মাসের সাথে থাকা

পরিকল্পনা মেনে চলতে নিয়মিত কারো সাথে হিসাব মেলাতে চান।

  • অনলাইন ৳১২,০০০ · সরাসরি ৳১৪,০০০
  • পূর্ণ পরিকল্পনার সবকিছু
  • প্রতি মাসে একটি ফলো-আপ সেশন

দেখুন ও বুক করুন

ফ্রি টুল

টাকার হিসাবের ১৫টি টুল, বিনা মূল্যে

বাজেট থেকে অবসর, সঞ্চয়পত্র থেকে যাকাত — সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেই হিসাব করে দেখুন।

গাইড

টাকার হিসাব নিয়ে কাজের লেখা

যে প্রশ্নগুলো বারবার আসে, সেগুলোর বিস্তারিত উত্তর — ধাপে ধাপে, উদাহরণসহ।

নতুন গাইড আর টুল, সবার আগে ইমেইলে

টাকার হিসাব নিয়ে নতুন লেখা বা নতুন টুল এলে ছোট একটা ইমেইলে জানিয়ে দেব। কোনো বিজ্ঞাপন নয়।

আপনার ইমেইল কারো সাথে শেয়ার করি না, আর যেকোনো সময় তালিকা থেকে বাদ পড়তে পারবেন। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।

ভিডিও

অর্থনীতির খবর, সহজ ব্যাখ্যায়

বাজার, ব্যাংক আর অর্থনীতির খবর নিয়ে আমাদের সর্বশেষ ব্যাখ্যা। চালালে এই পাতাতেই দেখতে পাবেন।

ভিডিওগুলো এই মুহূর্তে এখানে দেখানো যাচ্ছে না। সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন।

প্রশ্ন-উত্তর

সাধারণ কিছু প্রশ্ন

আরও প্রশ্নের উত্তর আছে প্রশ্ন-উত্তর পাতায়।

সব প্রশ্ন দেখুন

উত্তর খুঁজে পাননি?

আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন — উত্তর দেব।

যোগাযোগ করুন

রোডম্যাপ আর কনসালটেশনের পার্থক্য কী?

রোডম্যাপ আপনি নিজে অনলাইনে প্রশ্নের উত্তর দিয়ে বানান — সাথে সাথে পূর্ণ রিপোর্ট আর ফোনে রাখার PDF, ৳৯৯ (প্রবাসীদের জন্য ৳৫৯০)। কনসালটেশনে দিহান ও শ্রাবণের সাথে সরাসরি আলোচনা করে পরিকল্পনা হয় — ৳১,৫০০ থেকে। আগে রোডম্যাপ বানিয়ে পরে সেশন নিলে আপনার উত্তর আমাদের কাছে থাকায় আলোচনা আরও কাজে লাগে।

পেমেন্ট কীভাবে করব?

বিকাশ বা নগদে। অর্ডারের পাতায় দেখানো নম্বরে টাকা পাঠিয়ে যে নম্বর থেকে পাঠিয়েছেন আর ট্রানজেকশন আইডি লিখুন — আমরা মিলিয়ে দেখে নিশ্চিত করি। আমরা কখনো পিন, OTP বা পাসওয়ার্ড চাই না।

প্রবাস থেকে কি নেওয়া যায়?

হ্যাঁ। প্রবাসীদের জন্য আলাদা প্রবাসী রোডম্যাপ আছে, আর কনসালটেশনও অনলাইনে হয় — সময় ঠিক হয় আপনার দেশের সুবিধামতো। বিকাশ-নগদ না থাকলে দেশে পরিবারের কেউ পেমেন্ট করে দিতে পারেন।

আপনারা কি কোনো ব্যাংক বা কোম্পানির পণ্য বিক্রি করেন?

না। আমরা কোনো আর্থিক পণ্য বিক্রি করি না, কারো কাছ থেকে কমিশনও নিই না। কোন ধরনের সঞ্চয় আপনার অবস্থার সাথে মেলে, সেটা বুঝতে সাহায্য করি — সিদ্ধান্ত আপনার।

আমার আর্থিক তথ্য কি গোপন থাকবে?

হ্যাঁ। আপনার দেওয়া তথ্য শুধু আপনার পরিকল্পনা বানাতে ব্যবহার হয়, কারো সাথে শেয়ার করা হয় না। আমরা কখনো আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিন, OTP বা পাসওয়ার্ড চাই না।

কোথা থেকে শুরু করবেন, বুঝতে পারছেন না?

প্রথম ১৫ মিনিটের পরিচিতি কল বিনা মূল্যে। আপনার অবস্থা শুনে বলে দেব, কোন সেশনটা কাজে লাগবে।